1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; - News Of Bangla TV ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; - News Of Bangla TV
September 15, 2026, 5:23 am

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক;

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 75 Time View

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে রাণীশংকৈল থানার ওসি আমানউল্লাহ আল আমান বারীর সার্বিক নির্দেশনায় এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকা থেকে সন্দেহভাজন পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— ইমাম হোসেন (৫৬), আরমান হোসেন (৩২), পারভেজ হাসান রাজু (২৩), তুহিনুর রহমান সোহেল (৩২) এবং মাসুদ রানা (৩৯)। তাদের মধ্যে চারজন পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং একজন রাণীশংকৈল উপজেলার বাসিন্দা।আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

ইয়াবা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৫ জন আটক; রাণীশংকৈল-পীরগঞ্জে পুলিশের অভিযান

See also  জীবননগরে ১৫৪ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST