1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন - News Of Bangla TV দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন - News Of Bangla TV
July 29, 2026, 1:58 pm

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্লাটফর্ম গঠন

রিয়াজুল ইসলাম আলম,,,, দেবহাটা প্রতিনিধি।। 
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 42 Time View

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালার সমাপনী

 

বাল্য বিয়ে, শারিরীক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ২ দিন ব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন ও কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ জুন বিকাল সাড়ে ৩টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ এর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর,কে বাপ্পা ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অনুষ্ঠানের প্রথমদিনে উপস্থিত থেকে বক্তব্যও মাধ্যমে মুলপ্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন। ২৩ ও ২৪ জুন এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোস্ন্যা বালা সহ উপজেলার ১২০ জন ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন। কর্মশালায় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি? ইসলাম বাল্য বিয়ের অনুমোদন করে কি না? বাল্য বিয়ে প্রথা ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি সংগত? সন্তানদের প্রতি বা তাদের প্রতিপালনে পিতামাতার দায়িত্ব ও কতব্য কি? এই বিষয়ে ইসলাম কি বলে| বাল্য বিয়ে করানোর কাজটা সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব পালনে অবহেলা কিনা? ইসলামের দৃষ্টিতে শিশুদের শারিরীক শাস্তির বিধি বিধান বিষয়ক ক্ষতিকর সামাজিক প্রথা-শারিরীক শাস্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়| এছাড়া বাল্য বিয়ে ও শারিরীক শাস্তি বিষয়ক বর্তমান অবস্থা আলোচনা করা হয়| পাশাপাশি শিশুদের চার ধরনের ঝুঁকি বিষয়ক আলোচনা-শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা এবং শিশু শ্রম নিরসনে করণীয়, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধীতার ধরন পরিচিতি ও সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তি এবং মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিকরণে ধর্মীয় নেতাদের করনীয় (৭টি মূলনীতি) এবং শিশু শ্রম প্রতিরোধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অর্ন্তভূক্তিতে কর্ম পরিকল্পনা। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মপরিকল্পনা মোতাবেক সচেতনতা বৃদ্ধির আহব্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

See also  ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST