1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিজিবি'র মাদকবিরোধী অভিযানে ৩ লক্ষ ৪১ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV বিজিবি'র মাদকবিরোধী অভিযানে ৩ লক্ষ ৪১ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
September 15, 2026, 5:22 am

বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ৩ লক্ষ ৪১ হাজার টাকার মাদকদ্রব্য আটক

আশরাফুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 41 Time View

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ৩ লক্ষ ৪১ হাজার টাকার মাদকদ্রব্য আটক

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত চোরা চালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩,৪১,৫৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দাইনুর, সুন্দরা বিওপি, কাটলা বিশেষ ক্যাম্প এবং তপসী স্থায়ী পোস্ট কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৩,০৩০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৬১ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালন মালামালের সিজার মূল্য- ৩,৪১,৫৫০/- (তিন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে

See also  জীবননগরে ১৫৪ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST