1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সাতক্ষীরা কলারোয়ায় বিভিন্ন অভিযোগে ৬ আসামি গ্রেফতার - News Of Bangla TV সাতক্ষীরা কলারোয়ায় বিভিন্ন অভিযোগে ৬ আসামি গ্রেফতার - News Of Bangla TV
September 15, 2026, 3:14 am

সাতক্ষীরা কলারোয়ায় বিভিন্ন অভিযোগে ৬ আসামি গ্রেফতার

কলারোয়া প্রতিনিধি
  • Update Time : Monday, August 24, 2026
  • 39 Time View

সাতক্ষীরা কলারোয়ায় বিভিন্ন অভিযোগে ৬ আসামি গ্রেফতার

কলারোয়া উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ বিভিন্ন অভিযোগে মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
​পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক মামলার এজাহারনামীয় ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— রাহুল হোসেন রাব্বী (২০), পিতা- মোঃ দিপলু সরদার, সাং- পাকুড়িয়া সরদারপাড়া
এবং মোঃ ইমন হোসেন (২৩), পিতা- সরোয়ার গাজী, সাং- পাকুড়িয়া গাজীপাড়া, উভয় থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা।

​এছাড়াও নিয়মিত মামলার ১ জন আসামি এবং সিআর পরোয়ানাভুক্ত ৩ জন আসামিসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন—
​নিয়মিত মামলার আসামি: মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মৃত হাফিজ খাঁ কালাম, সাং- আন্দামানিক (তুলাতলা), থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, এ/পি- সাং- ভেরনতলা, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর।
​সিআর পরোয়ানাভুক্ত আসামি:
মোঃ আক্তারুজ্জামান, পিতা- আব্দুল আলিম, সাং- দক্ষিণ ভাদিয়ালী।
​সিআর পরোয়ানাভুক্ত আসামি: মোছাঃ মাছুরা খাতুন, স্বামী- মোঃ আনারুল ইসলাম, সাং- বোয়ালিয়া।
​সিআর পরোয়ানাভুক্ত আসামি: আনারুল ইসলাম, পিতা- মৃত বাকের আলী মোল্যা, সাং- বোয়ালিয়া (সর্ব থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা)।
​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে ২৪ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST