1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার - News Of Bangla TV আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার - News Of Bangla TV
September 14, 2026, 10:15 am

আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 42 Time View

আদমদীঘিতে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ মো. মহব্বত আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার পুলিশ সুপারের দিকনির্দেশনায় বুধবার (২৪ জুন) আদমদীঘি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) এবিএম আরাফা রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বামনীগ্রাম গ্রামের বাসিন্দা মো. মহব্বত আকন্দকে আটক করেন। তিনি মৃত আনছার আলী আকন্দের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০৫ (দুইশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

See also  ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST