1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ী বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ী বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
September 14, 2026, 4:25 am

ফুলবাড়ী বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, June 7, 2026
  • 113 Time View

ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এর দিকনির্দেশনায় নিয়মিত চোরা চালানো মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩,১৩,০৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

রবিবার ০৭ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা, দাইনুর, সুন্দরা, খানপুর বিওপি এবং তপসী স্থায়ী পোস্ট কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে *মালিকবিহীন অবস্থায় ১,৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ১,১৯১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,১৩,০৫০/- (তিন লক্ষ তের হাজার পঞ্চাশ) টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি অভিযানে ৩ লক্ষ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

See also  ক্রোক হচ্ছে অবৈধ মাদক ব্যবসায়ীদের সম্পদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST