1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার - News Of Bangla TV
July 29, 2026, 1:14 am

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 49 Time View

তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

 

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া সামিউল ইসলাম রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই সামিউল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান ও নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান গাজীপুরে নিশ্চিত হওয়া গেলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো অপরাধী আত্মগোপনে থেকে আইনের হাত এড়াতে পারবে না। যেখানেই অবস্থান করুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

 

রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফ

See also  পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST