1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সংবাদ প্রকাশের পর অভিযান - News Of Bangla TV
July 28, 2026, 1:00 pm

সংবাদ প্রকাশের পর অভিযান

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Monday, July 20, 2026
  • 20 Time View

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে এবং তার গুদাম সিলগালা করেছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই (শনিবার) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ এর গুদাম থেকে দুইটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামকে অবহিত করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করে বিষয়টি এড়িয়ে যান।

পরবর্তীতে “আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত রবিবার অভিযান পরিচালনা করে ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ এর গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।##

See also  স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত  স্বামী আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST