1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য - News Of Bangla TV বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য - News Of Bangla TV
September 14, 2026, 10:11 am

বগুড়ায় ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ আটক দুই পুলিশ সদস্য

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 151 Time View

 

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মাদক পাচারের অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)।

জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ক্রেতা সেজে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই পুলিশ সদস্যের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।##

See also  বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST