1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার - News Of Bangla TV বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার - News Of Bangla TV
September 14, 2026, 11:38 am

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 49 Time View

বগুড়ায় স্বাচিপ নেতা ও চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার!!

 

বগুড়ার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি এবং বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্বাচিপ বগুড়া জেলা শাখা ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি শেরপুরের একটি হোটেলে যান। সেখানে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায় এবং বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, সংশ্লিষ্ট মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে ডা. মিশুকে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ও তদন্তের ফলাফলের আগে অভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য করা যাবে না।##

See also  চারঘাটে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST