1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ - News Of Bangla TV কলারোয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ - News Of Bangla TV
September 20, 2026, 9:02 am

কলারোয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : Saturday, September 19, 2026
  • 27 Time View

কলারোয়ায় মাদক ও পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদক মামলার ২ জন, জিআর (GR) ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং সিআর (CR) ওয়ারেন্টভুক্ত ১ জন সহ মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলারোয়া থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অভিযানের মাধ্যমে মাদক ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ৭ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

See also  রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST