1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বি এম ফিরোজ - News Of Bangla TV হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বি এম ফিরোজ - News Of Bangla TV
September 14, 2026, 7:44 pm

হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বি এম ফিরোজ

Reporter Name
  • Update Time : Sunday, September 13, 2026
  • 17 Time View

হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বি এম ফিরোজ

হুমায়ুন কবির :

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রভাষক বি এম ফিরোজ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অনুমোদনক্রমে বিদ্যালয়টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বোর্ডের প্রকাশিত অনুমোদনপত্রে বি এম ফিরোজকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. শাহজাহান আলী এবং অভিভাবক সদস্য হিসেবে মোছা. শারমিন সুলতানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বি এম ফিরোজকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা শুভেচ্ছা জানিয়েছেন ।

See also  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST